,

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মৌসুমী মৌ

news-image

অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বুধবার দিবাগত রাতে একটি পিকআপের ধাক্কায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বুকে, হাতে ও পায়ে আঘাত পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি প্রকাশ করে বিষয়টি জানান মৌসুমী। তিনি লেখেন, বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

মৌসুমী জানান, একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে তার গাড়িকে একটি পিকআপ ধাক্কা দেয়। ধাক্কার পর তিনি গাড়ির এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পড়েন। এতে মাথা, বুক, হাত ও পায়ে ব্যথা পেলেও গুরুতর কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তার গাড়ির পেছনে মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হলে বড় ধরনের বিপদ হতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনার পর পিকআপ চালকের ছবি তুলে রেখেছেন জানিয়ে মৌসুমী অভিযোগ করেন, চালকের আচরণ স্বাভাবিক ছিল না এবং গাড়ির ব্রেকেও সমস্যা ছিল বলে তার ধারণা। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সবশেষে অভিনেত্রী বলেন, তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন—এটাই সবচেয়ে বড় বিষয়। তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে