,

স্বর্ণের ভরি বাড়ল প্রায় ১০ হাজার টাকা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রাম ১৯ হাজার ৯৭০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৩১ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। চলতি বছরে এখন পর্যন্ত ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাটে পরিবর্তন আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে মিমির

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সংসদে বিরোধী দলের ওয়াকআউট : সরকারের নীতি-বিল উত্থাপন নিয়ে তুমুল বিতর্ক

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ