,

মোদির পোস্ট সীমিত করায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত (রেস্ট্রিক্ট) করার ঘটনায় দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেটা।

কোম্পানিটির প্রধান বৈশ্বিক বিষয়ক কর্মকর্তা জোয়েল ক্যাপলান এক বিবৃতিতে জানান, এই ভুলের জন্য তিনি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। তার দাবি, এটি অনিচ্ছাকৃত একটি পরিচালনাগত ত্রুটির কারণে ঘটেছিল।

গত জুলাইয়ে মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত হয়ে গেলে বিষয়টি নিয়ে মেটার কর্মকর্তাদের তলব করে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। পরে মেটা জানায়, এটি প্রযুক্তিগত ও পরিচালনাগত ভুলের ফল।

এদিকে, ভারতের হায়দরাবাদে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে এমন কিছু ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপত্তিকর ভাষায় উপস্থাপন করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী আন্দোলনের সময় এসব ভিডিও ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনের জেরে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপও বেড়ে যায়।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো মেটা ও ভারত সরকারের মধ্যে কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে বিদ্যমান টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং অন্যান্য পরিচালনাগত ত্রুটির বিষয়ে ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট ও সংশ্লিষ্ট বিজ্ঞাপন অপসারণের নির্দেশ দেয় ভারত সরকার। তখন মেটা জানায়, এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে এবং সেগুলো শনাক্ত ও অপসারণে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে মিমির

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সংসদে বিরোধী দলের ওয়াকআউট : সরকারের নীতি-বিল উত্থাপন নিয়ে তুমুল বিতর্ক

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ