,

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত শহীদদের অসম্মান করেছে: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের প্রতি অসম্মান দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভীর দাবি, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ থেকে চিঠি পাঠানো হলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। তার ভাষায়, এমন অবস্থায় তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের পারস্পরিক আস্থার পরিপন্থী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি শিক্ষার্থী ও তরুণ প্রাণ হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে দিল্লির একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়া শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার সামিল।

রিজভী আরও বলেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তবে সরকারকে ব্যর্থ করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হয়েছিল এবং বর্তমানেও একই ধরনের অপচেষ্টা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে