,

ট্রাম্পের গলফ কোর্সে অস্ত্রসহ সন্দেহভাজন আটক

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে অস্ত্র ও নিষিদ্ধ গোলাবারুদসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাম্পের নির্ধারিত সফরের আগেই এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট জানায়, রোববার র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে ৩৮ বছর বয়সী জিনিন জন তায়েলেকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, তিনি গলফ কোর্সে ঘোরাফেরা, ছবি ও ভিডিও ধারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি করছিলেন।

সাদা পোশাকের ফেডারেল এজেন্টদের সন্দেহের ভিত্তিতে স্থানীয় পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি ডাকাতি মামলায়ও তদন্তাধীন ছিলেন।

তল্লাশিতে তার কাছ থেকে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন ও হলো-পয়েন্ট গুলি উদ্ধার করা হয়। পরে পার্কিংয়ে রাখা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল এবং আরও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

পরবর্তীতে এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ডাউনি শহরে তার বাসায় অভিযান চালায়। সেখানে একটি অবৈধভাবে পরিবর্তিত এআর প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা কয়েকটি নোটবুক উদ্ধার করা হয়েছে।

বর্তমানে তার বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসও সহায়তা করছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এখন পর্যন্ত ট্রাম্পকে লক্ষ্য করে হামলার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়নি। কর্তৃপক্ষের ভাষ্য, এ ঘটনায় জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া সফরে ট্রাম্প রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি একাধিক হত্যাচেষ্টার মুখোমুখি হওয়ায় তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড