,

বুধবারেই হরমুজ প্রণালি খুলতে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের সঙ্গে বুধবারের মধ্যেই একটি সমঝোতা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে, এ চুক্তি বাস্তবায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে, দাম স্থিতিশীল হবে এবং আটকে থাকা তেল ও পণ্যবাহী জাহাজের চলাচলও শুরু হবে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে চলমান আঞ্চলিক উত্তেজনাও কিছুটা কমবে।

সম্ভাব্য চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, তার ধারণা অনুযায়ী জাহাজগুলো স্বাধীনভাবেই চলাচল করতে পারবে।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন, খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি খুলে যেতে পারে। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

তবে যুক্তরাষ্ট্রের এ আশাবাদের সঙ্গে একমত নয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা চলছে না। একই দিনে হরমুজ প্রণালিতে একটি জাহাজে প্রজেক্টাইল হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালি সচল হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং মূল্যও কমে স্থিতিশীল অবস্থায় ফিরতে পারে। বর্তমানে গুরুত্বপূর্ণ এ নৌপথে শত শত তেলবাহী ও পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে অথবা যাত্রা শুরুর অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হলেও কয়েকটি জাহাজ নিরাপদে চলাচল করতে সক্ষম হয়েছে। তাই তিনি আশা করছেন, খুব শিগগিরই জ্বালানি তেলের দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড