,

ডিএসইর চাকরিচ্যুত ১৭ কর্মীর পুনর্বহালের দাবি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চাকরিচ্যুত ১৭ কর্মকর্তা-কর্মচারী তাদের নিজ নিজ পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ডিএসই কর্তৃপক্ষের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিকে ‘বিভ্রান্তিকর’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদ করেছেন তারা।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে চাকরিচ্যুত কর্মকর্তারা তাদের অবস্থান তুলে ধরে বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ ও নিষ্ঠাবান কর্মীদের কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, ডিএসই ‘অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন’-এর কথা বললেও এর কোনো স্বচ্ছ ও অনুমোদিত পরিকল্পনা কর্মীদের সামনে উপস্থাপন করা হয়নি। পাশাপাশি কোনো অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন তারা।

চাকরিচ্যুত কর্মকর্তারা আরও অভিযোগ করেন, এ সিদ্ধান্ত ডিমিউচুয়ালাইজেশন আইন-২০১৩ এবং ডিএসই পরিচালনা পর্ষদের পূর্ববর্তী সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, পুরোনো কর্মীদের চাকরির নিরাপত্তা ও প্রাপ্য সুবিধা আইন অনুযায়ী সংরক্ষিত থাকার কথা।

তারা বলেন, অতিরিক্ত দুই মাসের বেতন দেওয়াকে মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হলেও দীর্ঘদিনের চাকরি, সামাজিক মর্যাদা ও ভবিষ্যতের ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।

বিবৃতিতে তারা আরও দাবি করেন, চাকরিচ্যুতির ঘটনায় ডিএসইর কর্মীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে, যা দেশের পুঁজিবাজারের পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চাকরিচ্যুত কর্মকর্তারা অবিলম্বে সিদ্ধান্ত বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং তাদের নিজ নিজ পদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানান তারা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড