,

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত জুনে আঘাত হানা ওই ভূমিকম্পে আহত হয়ে প্রায় ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজও চলমান রয়েছে। এখন পর্যন্ত মোট ধ্বংসাবশেষের প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনাও উঠেছে। ক্ষতিগ্রস্ত মানুষ ও বিরোধীদের অভিযোগ, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

বর্তমানে উদ্ধার অভিযান ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড