,

সামাজিক যোগাযোগমাধ্যম না ব্যবহারের শর্তে শিশুর হেফাজত পেল মা

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুক ও টিকটক ব্যবহার থেকে বিরত থাকার শর্তে সাত মাস বয়সী সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছেন ১৩ বছর বয়সী এক কিশোরী মা। মঙ্গলবার ঢাকার লিগ্যাল এইড অফিসার সায়েম খান এ আদেশ দেন।

আদেশে বলা হয়, বিদ্যমান আইন ও শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে আপাতত শিশুটি মায়ের কাছেই থাকবে। তবে শিশুর স্থায়ী হেফাজতের বিষয়ে সিদ্ধান্ত নেবে পারিবারিক আদালত, যেখানে বাবার করা আবেদন বিচারাধীন রয়েছে।

শুনানির সময় বিচারক কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন। একই সঙ্গে উভয় পক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

লিগ্যাল এইড অফিসার সায়েম খান বলেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। সন্তানরা অনলাইনে কী করছে, কার সঙ্গে যোগাযোগ করছে এবং কোনো ঝুঁকির মধ্যে পড়ছে কি না, তা অভিভাবকদের নজরে রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

শুনানির আগে বিচারক শিশুটির মা ও বাবার সঙ্গে আলাদাভাবে কথা বলেন। এ সময় তিনি শিশুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা পোস্ট দেওয়ার বিষয়ে মাকে সতর্ক করেন। পাশাপাশি শিশুর মাকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগে বাবাকেও সতর্ক করা হয়।

জানা যায়, ফেসবুকে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে ওই কিশোরীর সঙ্গে শাকিল ওরফে শাকিব মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় কিশোরীর বয়স ছিল ১১ বছর এবং শাকিলের বয়স ছিল ২০ বছর। পরে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়।

অভিযোগ রয়েছে, প্রায় আড়াই মাস আগে শিশুটিকে রেখে কিশোরী মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় শিশুকে উদ্ধারের আবেদন জানিয়ে লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন তিনি। পরে পুলিশের সহায়তায় গত ২৭ জুলাই শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর থেকে শিশুর হেফাজত নিয়ে আইনি প্রক্রিয়া চলছিল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড