,

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : আদালতের নির্দেশ অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে এর আগে গণমাধ্যমকে সতর্ক করা হয়েছে। আদালতের আদেশ বহাল থাকা অবস্থায় কেউ যদি আগাম প্রচার বা বক্তব্য প্রকাশ করে, তাহলে তা আদালতের নির্দেশ অমান্যের মধ্যে পড়বে।

তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। কেউ যদি আদালতের আদেশের সঙ্গে একমত না হন, তাহলে আইনগত প্রক্রিয়ায় সেটি চ্যালেঞ্জ করতে পারেন। তবে আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা সবাইকে অনুসরণ করতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এ জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অতীতেও তার বিভিন্ন আহ্বানের তেমন কোনো বাস্তব প্রভাব দেখা যায়নি। বর্তমানে তাকে সমর্থনকারী কিছু ব্যক্তি বা গোষ্ঠী থাকলেও সরকারকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করার মতো শক্তি তাদের নেই বলে মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের ঘটনায় সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময়কার পরিস্থিতি ছিল বিশেষ ধরনের। তবে এ বিষয়ে বর্তমানে সরকারের কোনো তদন্ত উদ্যোগ নেই।

প্রশাসনে আগের সরকারের প্রভাব থাকার অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৫ বছরে বিভিন্ন স্তরে যারা দায়িত্বে ছিলেন, তাদের সবাইকে একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। ধীরে ধীরে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে, তবে সরকারি সেবা ব্যবস্থা যেন ব্যাহত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড