,

জবিতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

news-image

অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে শাখা ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে সেমিনারে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি হয়। পরে সেমিনার শেষে শহীদ মিনারের সামনে আবারও সংঘর্ষ বাধে।

এ ঘটনায় জকসু ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাসহ উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে পুরান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, সেমিনার শেষে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে জানায়, বিষয়টির প্রকৃত কারণ অনুসন্ধানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে