,

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার চান্দেরকোলা (বিলকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন আহাদ হাওলাদার (২৪), তার মা মনিরা বেগম (৪৫) এবং নানি রাশিদা বেগম (৭০)। রাশিদা বেগম দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতেই বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাড়ি থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সেখানে যান। বাইরে থেকে দরজার ছিটকানি খুলে ভেতরে ঢুকতেই তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আহাদ হাওলাদারের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মনিরা বেগম ও রাশিদা বেগমের হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে এ ঘটনা ঘটেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে