,

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হলকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। বিকেল ৪টার দিকে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়াতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষের বিভিন্ন দৃশ্য দেখা গেছে। সেখানে কয়েকজনকে আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে গেলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড