,

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।

বাণীতে তিনি গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের সাহস, আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি দেন। একই সঙ্গে তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে ওঠে, যা শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের রূপ নেয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনকে সফল করেছে এবং তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাণীর শেষাংশে তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে সুশাসন, জবাবদিহি, ন্যায়বিচার, ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করারও আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে