,

ঘরেই বানান মুরগি-কাবুলি বুটের সালাদ

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের তালিকায় সালাদ সবসময়ই জনপ্রিয়। মুরগির মাংস, কাবুলি বুট ও তাজা সবজির সমন্বয়ে তৈরি এই সালাদ সহজেই হতে পারে সকালের নাশতা, দুপুরের খাবার বা হালকা রাতের খাবারের দারুণ একটি বিকল্প।

উপকরণ :

  • কাবুলি বুট – ২ কাপ
  • মুরগির বুকের মাংস – ১ টুকরা
  • টমেটো (কুচি) – আধা কাপ
  • সেদ্ধ ডিমের সাদা অংশ – ২টি
  • পেঁয়াজকুচি – ২ টেবিল চামচ
  • জলপাই তেল – ১ টেবিল চামচ
  • লেবুর রস – ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১ চা-চামচ
  • লবণ বা পিংক সল্ট – স্বাদমতো

প্রস্তুত প্রণালি :
প্রথমে কাবুলি বুট কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। এরপর পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। মুরগির বুকের মাংস সেদ্ধ করে ছোট ছোট টুকরা করুন। টমেটো কুচি, পেঁয়াজকুচি এবং সেদ্ধ ডিমের সাদা অংশও ছোট করে কেটে নিন।

এরপর একটি বড় পাত্রে কাবুলি বুট, মুরগির মাংস, টমেটো, ডিমের সাদা অংশ ও পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নিন। এতে জলপাই তেল, লেবুর রস, গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন।

পরিবেশনের আগে চাইলে ১০ থেকে ১৫ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এতে সালাদের স্বাদ আরও বাড়বে। প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ এই সালাদ ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণে দারুণ একটি পছন্দ হতে পারে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে