,

‘দেয়ালের দেশ’ দিয়ে পুরস্কার পেলেন বুবলী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আয়োজক, সিনেমার পুরো টিম ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুবলী।

তিনি জানান, ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য এই স্বীকৃতি পেয়ে তিনি সম্মানিত ও আনন্দিত। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সিনেমাটির সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের সম্মিলিত সাফল্য।

বুবলী সিনেমাটির পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক বিভাগের সদস্যসহ পর্দার আড়ালে কাজ করা সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা মানুষদের প্রতিও ধন্যবাদ জানান এই অভিনেত্রী।

দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, তাদের ভালোবাসা ও সমর্থন তাকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার এবং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। এই পুরস্কার তার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বও।

আগামীতে আরও ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসার প্রত্যাশা জানিয়েছেন শবনম বুবলী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে