,

রোনালদো-জর্জিনার বিয়ে শনিবার

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে।

জানা গেছে, রোনালদোর জন্মস্থান মাদেইরার ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালে ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাঁচ শতাব্দীর বেশি পুরোনো এই গির্জাটি বিশেষ অনুষ্ঠানের জন্য নির্ধারিত করা হয়েছে।

বিয়ের পর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কাছাকাছি পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলও বুক করা হয়েছে বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জানিয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের কয়েকটি অংশ ও বার সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রায় নয় বছর ধরে একসঙ্গে থাকা রোনালদো ও জর্জিনা ২০২৫ সালের ১১ আগস্ট তাদের বাগদানের খবর প্রকাশ করেন। জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে জানান, তিনি বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

এর আগে রোনালদো একাধিকবার বলেছিলেন, উপযুক্ত সময় এলেই তিনি বিয়ে করবেন। তবে জর্জিনাকে প্রস্তাব দেওয়ার ঘটনাটি ছিল আকস্মিক। রোনালদোর ভাষ্য অনুযায়ী, এক বন্ধুর দেওয়া আংটি দিয়ে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন।

সেই সময় তাদের দুই মেয়ে বাবাকে আংটি দিয়ে মাকে বিয়ের প্রস্তাব দিতে বলেছিল। সন্তানদের কথাকে বিশেষ মুহূর্ত হিসেবে ধরে সেখানেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। দীর্ঘ সম্পর্কের পর এবার সেই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন; বিএনপিকে জামায়াতের আমির

‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষ হতেই হকারদের দখলে ফুটপাত

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস