,

মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, বিচার শুরু

news-image

অনলাইন ডেস্ক : জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর আসামির অব্যাহতির আবেদন খারিজ করে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

শুনানির সময় মতিউর রহমানকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

পরে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও দুদকের আপত্তির পর আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে দুদক জানায়, সম্পদ বিবরণীতে তিনি প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

এই মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। ২০২৪ সালে কোরবানির ঈদে একটি উচ্চমূল্যের ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর তিনি আলোচনায় আসেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে