,

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে আটক হওয়ার পর প্রথমবারের মতো কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে রাজধানী নাইপিদোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মিয়ানমার সরকারের মুখপাত্র জানান, আইসিআরসির মিয়ানমার আবাসিক প্রতিনিধি আর্নো দ্য বেক সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। আইসিআরসিও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংস্থাটি তাদের প্রতিনিধির পরিচয় প্রকাশ করেনি।

আইসিআরসি জানায়, বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিজস্ব নীতিমালা অনুসরণ করে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে সু চির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ ছিল। পাশাপাশি আটক ব্যক্তিদের পরিবারের কাছে বার্তা পাঠানোর ব্যবস্থাও রাখা হয়।

অভ্যুত্থানের পর থেকে সু চির অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা থাকলেও এ বিষয়ে খুব কম তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সরকার প্রকাশিত কয়েকটি ছবিতে তাকে ঐতিহ্যবাহী পোশাকে আইসিআরসি প্রতিনিধির সঙ্গে কথা বলতে এবং একটি জন্মদিনের কেক কাটতে দেখা যায়। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সামরিক অভ্যুত্থানের পর একাধিক মামলায় সু চিকে বিভিন্ন অভিযোগে সাজা দেওয়া হয়। শুরুতে তার ৩৩ বছরের কারাদণ্ড হলেও পরে তা ধাপে ধাপে কমিয়ে বর্তমানে ১৮ বছরে আনা হয়েছে বলে তার আইনজীবী দলের একটি সূত্র জানিয়েছে।

সু চির রাজনৈতিক মিত্রদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে সামরিক প্রশাসন বরাবরই দাবি করে আসছে, তিনি সুস্থ আছেন।

এদিকে আন্তর্জাতিক মহল সু চির স্বাস্থ্য ও অবস্থার স্বাধীন যাচাইয়ের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তবে এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক-সমর্থিত প্রশাসন আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে তার নিয়মিত সাক্ষাতের অনুমতি দেয়নি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড