,

দেশকে আবর্জনামুক্ত রাখতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : দেশকে পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সবাইকে সচেতন হয়ে আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শহর, উপজেলা থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত বিভিন্ন স্থানে টিস্যু, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। অথচ কয়েক দশক আগে এমন দৃশ্য ছিল না।

তিনি বলেন, নিজের বাড়ির চারপাশে যদি এভাবে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকে, তাহলে যেমন কারও ভালো লাগে না, তেমনি দেশের পরিবেশও সবার জন্য পরিচ্ছন্ন রাখা উচিত।

তারেক রহমান নাগরিকদের উদ্দেশে বলেন, ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং যথাযথভাবে অপসারণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সবাই দায়িত্বশীল হলে ধীরে ধীরে দেশকে আবর্জনামুক্ত করা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় সফরের সময় তিনি অনেক পুকুর ও পুকুরপাড়ে আবর্জনার স্তূপ দেখতে পেয়েছেন। একসময় এসব স্থান মানুষের অবসর কাটানোর জায়গা হলেও এখন বর্জ্যের কারণে সেই পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি বলেন, পার্ক ও বিনোদনকেন্দ্রেও একই চিত্র দেখা যায়। পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করার পরও অনেকেই খাবারের মোড়ক ও অন্যান্য বর্জ্য ফেলে যান, ফলে পরবর্তী দর্শনার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারেন না।

ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার। তাই সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড