,

৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক বোমা উদ্ধারের ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দেশে উগ্রবাদী তৎপরতা দমনে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনায় তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী কারণে জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এছাড়া বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে