,

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : গ্রিসে দাবানল নিয়ন্ত্রণ অভিযানের সময় মাঝ আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের একজন সমন্বয় কর্মকর্তা।

রোববার রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও একজন গ্রিক সমন্বয় কর্মকর্তা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তারা সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুটি বেল হেলিকপ্টারের একটির রটার ব্লেড অপরটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি একটি খাদে বিধ্বস্ত হয়। অন্যটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

গ্রিক ফায়ার সার্ভিস জানায়, অস্ট্রেলিয়ার ম্যাকডারমট এভিয়েশন থেকে ইজারা নেওয়া হেলিকপ্টার দুটি অ্যাটিকা-বিওশিয়া সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল। দুর্ঘটনার পর এক হেলিকপ্টারের দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও অন্যটির দুই ক্রু সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এ দুর্ঘটনা পুরো দেশকে শোকাহত করেছে।

নিরাপত্তার স্বার্থে আপাতত দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ম্যাকডারমট এভিয়েশনও এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে জানায়, তদন্তে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।

এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে গ্রিসের বিভিন্ন অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে এখনও শত শত দমকলকর্মী, হেলিকপ্টার ও পানি নিক্ষেপকারী বিমান কাজ করছে। একই সময়ে ইউরোপের আরও কয়েকটি দেশেও দাবানলের প্রভাব দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ভয়াবহ দাবানলের ঝুঁকি দিন দিন বাড়ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড