,

ডায়াবিটিস নিয়ন্ত্রণে অঙ্কুরিত মেথি কতটা উপকারী

news-image

অনলাইন ডেস্ক : ডায়াবিটিস ও প্রি-ডায়াবিটিস বিশ্বজুড়ে বাড়ছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। এ কারণে অনেকেই প্রাকৃতিক খাবারের দিকে আগ্রহী হচ্ছেন। এর মধ্যে অঙ্কুরিত মেথিদানা ডায়াবিটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, মেথিদানা অঙ্কুরিত হলে এর পুষ্টিগুণে কিছু পরিবর্তন আসে। অঙ্কুরোদ্গমের সময় এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়তে পারে এবং কিছু পুষ্টি উপাদান শরীরের জন্য সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে।

অঙ্কুরিত মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার খাবারের শর্করা ধীরে হজম হতে সাহায্য করে। ফলে খাবারের পর রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমতে পারে। এছাড়া মেথিতে থাকা গ্যালাক্টোম্যানান ও ৪-হাইড্রক্সি আইসোলিউসিন নামের যৌগ ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, রাতে ভিজিয়ে রাখা মেথির পানি অনেকের ক্ষেত্রে রক্তে শর্করা, কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। অঙ্কুরিত মেথিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমানো এবং হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে।

এছাড়া অঙ্কুরিত মেথি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এতে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি এটি হজমশক্তি উন্নত করা এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন প্রায় এক টেবিলচামচ অঙ্কুরিত মেথি খাওয়া যথেষ্ট। বেশি পরিমাণে খেলে গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

বাড়িতেও সহজে অঙ্কুরিত মেথি তৈরি করা যায়। এজন্য প্রথমে মেথিদানা ভালোভাবে ধুয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন পানি ঝরিয়ে পরিষ্কার কাপড়ে বেঁধে রাখলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ছোট অঙ্কুর বের হবে। তবে পুরো প্রক্রিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

তবে চিকিৎসকরা মনে করিয়ে দেন, অঙ্কুরিত মেথি ডায়াবিটিসের ওষুধের বিকল্প নয়। যারা ডায়াবিটিসে আক্রান্ত বা রক্তে শর্করা কমানোর ওষুধ গ্রহণ করছেন, তারা নিয়মিত খাদ্যতালিকায় এটি যোগ করার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে