,

আদালতের হাজতির পাউরুটিতে মিলল গাঁজা-ইয়াবা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় এক হাজতির জন্য আনা পাউরুটির ভেতর থেকে তিনটি গাঁজার পুরিয়া ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার আদালতের হাজতখানায় প্রবেশের সময় নিয়মিত তল্লাশির মধ্যে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজতি আসামি মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আদালত সূত্র জানায়, নিয়মিত হাজিরার জন্য মামুনকে সিএমএম আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক স্বজন খাবার হিসেবে একটি পাউরুটি দেন। পরে হাজতখানায় প্রবেশের আগে তল্লাশির সময় কর্তব্যরত সদস্যদের সন্দেহ হলে পাউরুটিটি পরীক্ষা করা হয়। তখন এর ভেতর থেকে কাগজে মোড়ানো তিনটি গাঁজার পুরিয়া এবং তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

দায়িত্বরত কনস্টেবল শাহেদ জানান, মানবিক কারণে স্বজনের দেওয়া পাউরুটিটি গ্রহণ করা হলেও হাজতখানার গেটে নিয়ম অনুযায়ী তল্লাশি করা হয়। পরে সেখান থেকেই মাদক উদ্ধারের বিষয়টি জানা যায়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ঘটনার তদন্তে আদালত এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। কে খাবারটি দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে হাজতিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে