,

বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। চলমান আইনি প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ জানান, প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ও ইউএইর মধ্যে প্রয়োজনীয় নথিপত্র বিনিময় সম্পন্ন হয়েছে। ইউএই কর্তৃপক্ষ যে অতিরিক্ত তথ্য চেয়েছিল, সেগুলোও যথাযথভাবে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রক্রিয়া পরিচালনা করছে। একইভাবে বাংলাদেশও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে তিনি ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)’ বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬–২০৩০-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে