,

বাহাত্তরের সংবিধান বাতিলের দাবি ফরহাদ মজহারের

news-image

অনলাইন ডেস্ক : কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, দেশে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান বাতিল করা প্রয়োজন।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহারের দাবি, বর্তমান সংবিধানে একদিকে জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এতে জনগণের প্রকৃত সার্বভৌম ক্ষমতা সীমিত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও একাত্তরের ইতিহাস নিয়ে কোনো আপসের সুযোগ নেই। তবে দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনার পরিবর্তে বাতিল করা উচিত।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি আকস্মিক কোনো ঘটনা নয়; দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার ফল হিসেবেই এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

রাষ্ট্র পরিচালনায় টেকসই রাজনৈতিক কাঠামো গড়তে সেক্যুলার ও দক্ষিণপন্থী রাজনৈতিক ধারার মধ্যে সমঝোতা ও সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুরোনো রাজনৈতিক কাঠামো দিয়ে নতুন বাস্তবতায় রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মত দেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, যদি এই সরকারকে অবৈধ বলা হয়, তাহলে একই সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচিত পরবর্তী সরকারকেও একই যুক্তিতে অবৈধ বলতে হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে