,

আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সুযোগ নেই: মহাসচিব

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান নিয়ম অনুযায়ী কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব কাও কিম হোর্ন।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি আসিয়ানের সদস্যপদের শর্ত পূরণ করে না। এ কারণে আসিয়ান সনদে বড় ধরনের পরিবর্তন না এলে দেশ দুটির সদস্য হওয়া সম্ভব নয়।

কাও কিম হোর্ন জানান, আসিয়ানের বর্তমান সনদ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত দেশগুলোই জোটের সদস্য হতে পারে। বর্তমানে এই অঞ্চলের ১১টি দেশ সদস্য হিসেবে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অংশ এবং পাপুয়া নিউগিনি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমান কাঠামোতে তাদের সদস্যপদ পাওয়ার সুযোগ নেই। নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করতে হলে আসিয়ান সনদ সংশোধন করতে হবে এবং এর জন্য সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হবে।

আসিয়ান মহাসচিব আরও বলেন, পূর্ব তিমুরকে অন্তর্ভুক্ত করার পর জোটের সম্প্রসারণ প্রক্রিয়া কার্যত শেষ হয়েছে। দেশটি দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর গত বছর আসিয়ানের সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়।

এদিকে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। গত বছর মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যান থাকাকালে ঢাকার পক্ষ থেকে সমর্থন আদায়ের উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে, পাপুয়া নিউগিনির সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আসিয়ানকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে