,

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের প্রয়াত মোহনের স্ত্রী শান্তী রানী (৫০) এবং একই গ্রামের বিহারু রায়ের ছেলে সুইরাম রায় (৬৫)। আহতরা হলেন সালন চন্দ্র ও টেপরা রায়।

স্থানীয়রা জানান, শান্তী রানী বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করতেন। ঘটনার সময় ওই দোকানে তিনি আরও তিনজনের সঙ্গে বসে ছিলেন। দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আরও দুইজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে