,

ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায়।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এখন গণতন্ত্রকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। তার মতে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বিচার বিভাগকে প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে গড়ে তোলা গেলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। একই সঙ্গে দক্ষ প্রশাসন এবং কার্যকর সংসদীয় কমিটি গড়ে তুলতে পারলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও সুসংহত হবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসূফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সভাপতি পয়গাম আলী, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার, অ্যাডভোকেট আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে নেপালের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনের দিনই প্রায় ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে এবং বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড