,

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় খতিব-মুয়াজ্জিন নিহত

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার জয়নাল আবেদিন (৩৫) এবং জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন স্থানীয় দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ও ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি ছিলেন। জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ইমামদের সরকারি ভাতা-সংক্রান্ত একটি কাজে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে তারা বারইয়ারহাটের দিকে যাচ্ছিলেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের নেতারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল। জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে