,

ঢাকার নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর নৌপথ চালু ও উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া নদীর তীরঘেঁষা ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দিয়ে তিনি পরিবেশ সংরক্ষণ ও নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে