,

শ্রীলংকার কারাগারে দাঙ্গা, নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলংকার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ ও দাঙ্গার ঘটনায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার কয়েকশ সেনাসদস্য ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে।

দেশটির পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তের বরাতে জানা যায়, শনিবার কারাগারের ভেতরে দাঙ্গার সময় বন্দিরা একাধিক ভবনে ভাঙচুর চালায়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বন্দিদের নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে।

তিনি জানান, শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনী ও এলিট কমান্ডো বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। দাঙ্গার সময় কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাহারা কারাগারের ধারণক্ষমতার তুলনায় প্রায় চার গুণ বেশি বন্দী সেখানে অবস্থান করছেন। বর্তমানে প্রায় ৪ হাজার ১০০ বন্দী এই কারাগারে রয়েছেন। শ্রীলংকার অধিকাংশ কারাগারই দীর্ঘদিন ধরে অতিরিক্ত বন্দীর চাপে রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে একই কারাগারে সংঘটিত দাঙ্গায় গুলিতে ১১ জন বন্দীর মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় ১২০ জন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড