,

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়। এর পর থেকেই গুঞ্জন ছিল, অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মিরাজ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

মিরাজের পর ওয়ানডের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।

এ দিকে সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাস্ত ছিলেন মিরাজ। সেই আসরের মাঝপথেই আজ দেশে ফিরেছেন তিনি। মূলত জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্যই এলপিএল ছেড়েছেন এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে