,

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেভিড ইমনকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা আলিস তমাল, শাফায়াত ও শামীম নামের তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে সড়কপথে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমন। চট্টগ্রামের কয়েকটি আলোচিত অপরাধমূলক ঘটনায় তার নাম এসেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে চাঁদাবাজি ও হুমকির ঘটনায়ও ইমনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের পর এসব বিষয়ে তদন্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে