,

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে দুই দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি। এ কর্মসূচিকে ঘিরে জামালখান প্রেসক্লাব এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন।

পরে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনাও ঘটে। তবে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

এনসিপির নেতারা জানান, হবিগঞ্জে হামলার প্রতিবাদ জানাতেই তাদের কর্মসূচি। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানাতে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঝখানে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে