,

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

news-image

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর হবিগঞ্জের মিরপুর এলাকাতেও বাধার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর। নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাদের আটকে দেয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেও যেতে পারেননি এনসিপির নেতারা। একপর্যায়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নেন।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে তারা যাচ্ছিলেন। গতকালকের হামলার ঘটনায় মামলা করা এবং আহতদের সঙ্গে দেখা করাই তাদের উদ্দেশ্য। কিন্তু মৌলভীবাজার থেকে শুরু করে কয়েক দফায় তাদের যাত্রাপথে বাধা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন যানবাহন দিয়ে বাধা দেওয়ার পর পুলিশও তাদের আটকে রেখেছে। তবে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রেখে সীমিত সংখ্যক লোক নিয়েই তারা যেতে প্রস্তুত।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ঢাকা থেকে হবিগঞ্জে এসেছি মামলা করবো, এরপর চলে যাবো। আমাদের যেতে দেওয়া হোক।”

এর আগে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়। সেখানে নাহিদ ইসলাম ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাকর্মীদের আটকে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে