,

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের সরকারপ্রধানকে অভ্যর্থনা জানানোর জন্য ভারত অপেক্ষা করছে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, সফরটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয়। তবে ভারতীয় পক্ষ থেকে তারা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এবং দ্রুত সফরটি অনুষ্ঠিত হবে বলে আশা করছেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে বুধবার ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তিনি এটিকে ইতিবাচক ও আন্তরিক পরিবেশের আলোচনা হিসেবে উল্লেখ করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশের মধ্যে শুধু সীমান্ত নয়, রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্ভাবনা। পারস্পরিক সহযোগিতা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম চালু করা হয়েছে, যাতে উভয় দেশের মানুষ এর সুবিধা নিতে পারেন।

তিস্তা-গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক বোঝাপড়া থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতির আশা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে