,

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

news-image

অনলাইন ডেস্ক : শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। পরে তিনি সাংবাদিকদের জানান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তিনি বলেন, আদালতে হাজির না হলে অনেকে মনে করতে পারেন তিনি আত্মগোপনে চলে গেছেন। তবে তিনি আত্মগোপন করতে চান না। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী রোববার অথবা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়েছিলেন বলেও জানান তিনি।

লতিফ সিদ্দিকী আরও বলেন, তিনি এবার আগের মতো অপ্রস্তুত নন; প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আদালতে এসেছেন। তার গাড়িতে লেখালেখির জন্য খাতা-কলমসহ প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে