,

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : হবিগঞ্জে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর একাধিক স্থানে পুলিশি বাধার মুখে পড়েছে। সর্বশেষ বুধবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।

এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা।

এর আগে বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পর শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায়ও পুলিশ তাদের গাড়িবহর থামিয়ে দেয়।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, কর্মসূচিতে যাওয়ার পথে তাদের অন্তত তিনটি স্থানে বাধা দেওয়া হয়েছে। তার দাবি, কোথাও পুলিশ দিয়ে, কোথাও সড়কে ট্রাক দাঁড় করিয়ে এবং অন্য একটি স্থানে ট্রাক্টর রেখে তাদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে জানান, তারা চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে এগিয়ে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে কর্মসূচি শেষে ফেরার সময় এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি। হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হন এবং সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে