,

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে হাসিমাখা মুখে দাঁড়িয়ে থাকা এক কিশোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই কিশোর তাহসিন আব্দুল্লাহ বুধবার বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

তাহসিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক বেদনাদায়ক স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সে তার বড় বোন তাসনিয়াকে হারায়। দুর্ঘটনার পর থেকে তার স্বাভাবিক হাসি যেন হারিয়ে গিয়েছিল। সম্প্রতি আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দেখে তার উচ্ছ্বসিত হাসির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

পরে ওই কিশোরের পারিবারিক ট্র্যাজেডির কথা জানতে পেরে প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাহসিন ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আগ্রহের বিষয়ে জানতে চান। জবাবে তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে।

প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন তার হাতে।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সে খুব আনন্দিত। পুরো বিষয়টি তার কাছে ছিল বড় এক চমক। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানায় সে।

এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় সন্তান হারানোর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে