,

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখেন না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ আলম লেখেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তালিকা তৈরির পরিবর্তে বিশ্ববিদ্যালয় আইনে এমন বিধান রাখা উচিত, যাতে যারা ফ্যাসিবাদের পক্ষে ছিলেন, বিভিন্ন সুবিধা নিয়েছেন এবং গুম, খুন, নিপীড়ন ও জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে না পারেন।

তিনি আরও বলেন, এ ধরনের আইনি বিধান থাকলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদের সহযোগী বা সমর্থক রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না। সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে তাদের নিয়মিত সুযোগ-সুবিধা দেওয়া রাষ্ট্রের অর্থের অপচয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও এক পোস্টে মাহফুজ আলম দাবি করেন, এ বিষয়ে আগেই তৎকালীন উপাচার্যকে পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়ন করা হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রক্তক্ষয়ী আন্দোলনের পরও এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার পেছনে পারস্পরিক স্বার্থ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে