,

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান। অনুষ্ঠানে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

ফরিদ আহমেদ মজুমদার জানান, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সৌদি দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, অনুমোদিত হজ এজেন্সিগুলো মেলায় অংশ নেবে। এখানে হজযাত্রীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজ, খরচ ও সুযোগ-সুবিধা যাচাই করে নিজেদের পছন্দ অনুযায়ী সরাসরি বুকিং বা চুক্তি করতে পারবেন।

হাব মহাসচিব জানান, মেলা উপলক্ষে হজ বুকিংয়ে বিশেষ সুযোগ ও ছাড় দেওয়া হবে। যারা হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের মেলায় এসে সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ ওমরাহযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় ইবাদত পালন করেন। হাব সদস্যদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হয়।

মেলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে হজযাত্রী ও অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী, প্রতারক ও অননুমোদিত ব্যক্তিদের মাধ্যমে হয়রানি এবং অর্থ আত্মসাতের ঝুঁকি কমবে বলে জানান তিনি।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে অনেক অননুমোদিত ব্যক্তি ও প্রতিষ্ঠান হজযাত্রী সংগ্রহ করছে। এতে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকেও সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে।

তিনি জানান, মেলায় হজ সংক্রান্ত ব্যাংকিং, আর্থিক লেনদেন, বিমানসেবা এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কেও সরাসরি ধারণা নেওয়ার সুযোগ থাকবে।

হাব মহাসচিব আরও বলেন, সৌদি সরকার ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার জন্য নতুন রোডম্যাপ ও গাইডলাইন ঘোষণা করেছে। এতে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলকসহ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। এসব বিষয় বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে