,

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। তার সংসদ অধিবেশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, এ আদেশের ফলে এমপি হিসেবে সরোয়ার আলমগীরের সংসদ কার্যক্রমে অংশ নিতে কোনো বাধা থাকছে না।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. আহসানুল করিম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে আবেদনকারী জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমীন। তিনি হাইকোর্টের রায় স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার আবেদন করেছিলেন।

গত ২৭ ও ২৮ জুলাই ওই আবেদনের ওপর শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।

নির্বাচনের আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে নুরুল আমীন নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে গত ১৮ জানুয়ারি সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে ইসি। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত ইসির সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।

পরবর্তীতে আপিল বিভাগে বিষয়টি গেলে আদালত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হন। পরে আদালতের প্রক্রিয়া শেষে ৯ জুলাই হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে তাকে সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তিনি শপথ নেন।

এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমীন। সেই আবেদনই বুধবার কার্যতালিকা থেকে বাদ দেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড