,

আঞ্চলিক সংকট নিয়ে আরাগচির সঙ্গে ইইউর আলোচনা

news-image

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা এবং সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজা কাল্লাস জানান, উপসাগরীয় অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তার মতে, এই বিরতি কাজে লাগিয়ে মধ্যস্থতাকারীরা পূর্ণাঙ্গ সংঘাত এড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

ফোনালাপে ইরানে দুই ফরাসি কূটনীতিককে অল্প সময়ের জন্য আটক রাখার ঘটনাও উত্থাপন করেন ইইউর এই শীর্ষ কূটনীতিক। তিনি ঘটনাটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এছাড়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কাল্লাস। তিনি পুনরায় তেহরানকে মস্কোর প্রতি সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানান।

কাজা কাল্লাস আরও জানান, কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে প্রাণঘাতী হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার আশা প্রকাশ করেন।

সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার পর ইরান ও ইউক্রেনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে