,

শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস

news-image

অনলাইন ডেস্ক : শিল্পখাতে গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের ইতিবাচক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে নতুন আশা তৈরি করেছে।

শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, সময়োপযোগী সিদ্ধান্তের অভাবেই শিল্পখাতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। তিনি জানান, যেসব কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বা আংশিক উৎপাদন চালাচ্ছে, সেগুলোর প্রয়োজনীয় সহায়তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।

তিনি আরও বলেন, বর্তমানে শিল্পখাতের প্রতি সরকারের যে মনোযোগ দেখা যাচ্ছে, গত ১৭ বছর ধরে এমন উদ্যোগ থাকলে আজকের এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতো না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে