,

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হওয়া উচিত। একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, তাদের প্রস্তাব গ্রহণ না হলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তার ভাষ্য অনুযায়ী, ওমানের প্রস্তাবে হরমুজ প্রণালির জাহাজ চলাচলের রুটের অর্ধেক ইরানের আঞ্চলিক জলসীমায় এবং বাকি অর্ধেক ওমানের জলসীমায় রাখার কথা বলা হয়েছিল। এতে জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের অংশ দিয়ে প্রণালি অতিক্রম করত।

তবে ইরান এ প্রস্তাবে সম্মতি দেয়নি। তেহরানের দাবি, শুধু নিজেদের জলসীমার অংশ নয়, ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া ট্রানজিট রুটের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে।

কাজেম গরিবাবাদি বলেন, ওমান যদি এই প্রস্তাব মেনে না নেয়, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে প্রণালিটিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে