,

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ দেন।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, এনসিপি পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছে। একই সময় ও স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। এতে উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

প্রশাসনের আশঙ্কা, একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ কারণে জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে দলটি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘোষণার পর শহরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে