,

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : পথচলার প্রায় শুরু থেকেই বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। তবে সেই আলোচনা তার অভিনীত সিনেমা নয়, বরং ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই হয় বেশি। আর সেই চর্চার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনুসারীর সংখ্যা অন্যদের চেয়ে বেশি।

যদিও এতদিন দেশের জনপ্রিয় তারকাদের মধ্যে ফেসবুক ফলোয়ারে শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তাকেও টপকে গেলেন পরীমনি। বর্তমানে পরীমণির ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিবের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। প্রায় দশ লাখ ফলোয়ারে এগিয়ে আছেন পরী।

বছর তিনেক আগে সাকিব ও পরীর ফেসবুক অনুসারীর সংখ্যা আলোচনায় আসে। পরে ২০২৩-এর আগস্টে ফের এগিয়ে যান সাকিব। এবার সেই ব্যবধান অনেকটা বাড়িয়ে শীর্ষ স্থান দখল করে নিলেন পরীমনি।

আলোচিত এ অভিনেত্রীর ফেসবুক পেজের অনুসারীরাও বেশ সক্রিয়। তার বিভিন্ন পোস্টে সেটার প্রমাণ মেলে। দুদিন আগে নিজের কন্যার একটি ভিডিও পোস্ট করেছেন পরী। সে পোস্টে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন এসেছে। এর আগে মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি পোস্ট করেন পরী। ওই পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে ৫৬ হাজার।

এছাড়া পেজটিতে সাম্প্রতিক সময়ে যেসব ভিডিও প্রকাশ করেছেন পরী, সেগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি।

১ কোটি ৭০ লাখ ফলোয়ারের বিপরীতে পরীমনি ফলো করেন সাতজনকে। তবে তারা কারা, সেটা আড়াল রেখেছেন অভিনেত্রী।

এদিকে অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পরীমনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ আর সন্তানদের নিয়েই তার ব্যস্ততা। এর বাইরে টুকটাক প্রচারণামূলক কাজ করেন। গত এক দেড়-বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেগুলোর কাজের অগ্রগতি জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে