,

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

news-image

অনলাইন ডেস্ক : অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরীর করা অভিযোগের ঘটনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। তিনি দাবি করেছেন, ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে অযথা বিতর্কে টেনে আনা হচ্ছে।

স্নিগ্ধা অভিযোগ করেছেন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বিজ্ঞাপনের কাজের কথা বলে ডেকে নিয়ে তাকে নির্যাতন করেছেন। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে জেবা তাকিয়া ভেবে ক্ষুব্ধ হয়েছিলেন। এরপরই আলোচনায় আসে জেবার নাম।

জেবা জানান, একবার গুলশানের একটি অফিসে তাকে একটি বিজ্ঞাপনের কাজের প্রস্তাব দিয়ে ডাকা হয়েছিল। সেখানে একটি হাসপাতালের টিভিসিতে কাজের জন্য ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। তবে অফিসে যাওয়ার পর তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তার সব খরচ বহনের কথাও বলা হয়েছিল।

তিনি বলেন, ওই প্রস্তাবে রাজি না হয়ে তিনি সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে আসেন। পরে ওই ব্যক্তি কয়েকবার ফোন করলেও তিনি নম্বরটি বন্ধ করে দেন। এরপর আর কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেন জেবা।

স্নিগ্ধার সঙ্গে সম্পর্কের বিষয়ে জেবা বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। শুধু তাদের সম্পর্কের বিষয়ে কিছু কথা শুনেছেন বলে জানান তিনি।

নিজের নাম বিভিন্ন বিতর্কে আসায় বিস্ময় প্রকাশ করে জেবা বলেন, স্নিগ্ধার সঙ্গে তার চেহারার মিল নিয়েও যে আলোচনা হচ্ছে, সেটিও তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।

হাসপাতালে স্নিগ্ধার সঙ্গে দেখা করার বিষয়ে জেবা বলেন, স্নিগ্ধা সেখানে গিয়েছেন কি না তা তিনি জানেন না, তবে তিনি নিজে কখনো ওই হাসপাতালে যাননি।

এদিকে একটি অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেটের প্রসঙ্গও তুলে ধরেছেন জেবা। তিনি জানান, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল বড় ভাই-বোনের মতো। আর সাকিব সনেট তাকে ভদ্র ও নিয়ন্ত্রিত আচরণের মানুষ হিসেবে দেখতেন।

জেবার ধারণা, এসব বিষয় থেকেই হয়তো স্নিগ্ধার মনে তার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সংশ্লিষ্টতার বিষয়গুলো অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে