,

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, তবে ভোটের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি। প্রায় এক ঘণ্টার বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হয়।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিন নির্ধারণের আগে স্পিকারের সঙ্গে পরামর্শ করার বিধান রয়েছে। সেই অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

তিনি জানান, সংসদ অধিবেশন চলমান থাকলে এক ধরনের পদ্ধতিতে এবং অধিবেশন না থাকলে ভিন্ন ব্যবস্থায় নির্বাচন সম্পন্ন করা হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠিও পাঠানো হয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী ২২ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে